Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধৃত

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধৃত
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: স্কুল থেকে ফেরার পথে নাবালিকা ছাত্রীকে ছুরি দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মধু বিশ্বাসকে (২২) গ্রেপ্তার করেছে আমডাঙা থানার পুলিস। ঘটনাটি আমডাঙার মরিচা গ্রাম পঞ্চায়েত এলাকার। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ি ফিরছিল তৃতীয় শ্রেণির পড়ুয়া। সেই সময় নির্জন জায়গায় ছাত্রীকে পেয়ে যুবক তাকে আটকায়। ধারালো ছুরি দেখিয়ে সাইকেলে তুলে নির্জন জায়গায় নিয়ে যায়। এরপর সেখানে নিয়ে গিয়ে নাবালিকাকে যৌন হেনস্তা ও ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ওই ছাত্রী বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত মধুকে গ্রেপ্তার করেছে পুলিস। জেল হেফাজতে রয়েছে যুবক।
Advertisement
সম্পর্কিত সংবাদ