Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

টোটো চালকদের ট্রাফিক নিয়মের বিষয়ে সচেতন করল পুলিস

টোটো চালকদের ট্রাফিক নিয়মের বিষয়ে সচেতন করল পুলিস
  • ২৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: সোমবার থেকে জেলায় পথনিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে। তেহট্ট থানার পুলিস এদিন টোটো চালকদের ট্রাফিক নিয়মের বিষয়ে সচেতন করেছে। জেলার অন্যত্রও পুলিসের তরফে এদিন সচেতনতা প্রচার হয়েছে। তেহট্ট তথা সারা জেলায় মাঝেমধ্যেই টোটো দুর্ঘটনা ঘটছে। তাতে চালকদের পাশাপাশি যাত্রী ও পথচারীরা জখম হচ্ছেন। তেহট্টে টোটো দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। জগদ্ধাত্রীপুজোর সময় এখানে টোটো দুর্ঘটনায় এক স্কুটারচালকের মৃত্যু হয়। এছাড়া, কয়েকদিন আগেই দুর্ঘটনায় এক টোটো চালকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অনেকসময়ই ট্রাফিক নিয়ম ভেঙে টোটো চালানো হচ্ছে। এর ফলে রাস্তায় যানজট যেমন হচ্ছে, তেমনি দুর্ঘটনার সম্ভাবনা দেখা দিয়েছে। টোটোর বিমা বা রোড ট্যাক্স নেই। তাই টোটো দুর্ঘটনায় ক্ষতিপূরণও মেলে না।  সেজন্য এবার টোটো চালকদের পথনিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতক করতে পুলিস একটি অনুষ্ঠান করে। কীভাবে টোটো চালালে দুর্ঘটনার ঝুঁকি কম হবে-তা সেখানে বোঝানো হয়। সেইসঙ্গে পুলিসের উদ্যোগে টোটো চালকদের নিয়ে একটি র‌্যালি করা হয়। এদিন পলাশীপাড়া থানার তরফেও বিভিন্ন এলাকায় পথনিরাপত্তা বিষয়ক কর্মসূচি হয়েছে। কৃষ্ণনগর কোতায়ালি থানার তরফে ডিএসপি ও আইসির নেতৃত্বে এই কর্মসূচি হয়। করিমপুর, থানারপাড়া, হোগলবেড়িয়া, মুরুটিয়া, কালীগঞ্জ, ধুবুলিয়া, নাকাশিপাড়া, নবদ্বীপ, চাপড়া সহ সমস্ত থানায় সচেতনতামূলক কর্মসূচি হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ