Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বাণিজ্য চুক্তি ট্রাম্পের

বাণিজ্য চুক্তি ট্রাম্পের
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি আমেরিকার। রবিবার স্কটল্যান্ডে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা ঘোষণা করেন। চুক্তি অনুযায়ী, ইউরোপের দেশগুলির আমদানিকৃত পণ্যের উপর ১৫ শতাংশ শুল্ক নেবে মার্কিন প্রশাসন। জানা গিয়েছে, ইইউ এবং আমেরিকার মধ্যে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার কোটি ডলারের বাণিজ্য চুক্তি হয়েছে। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় দফায় এটাই এপর্যন্ত সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি বলে জানা যাচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ