Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পের শুল্ক নীতি বেআইনি! পর্যবেক্ষণ আমেরিকার আদালতের

আমেরিকার নতুন শুল্ক নীতি লাগুর পর থেকেই গোটা বিশ্বে টালমাটাল পরিস্থিতি।

ট্রাম্পের শুল্ক নীতি বেআইনি! পর্যবেক্ষণ আমেরিকার আদালতের
  • ৩০ আগস্ট, ২০২৫ ১৯:০৮
Prefer us on Google

ওয়াশিংটন, ৩০ আগস্ট: আমেরিকার নতুন শুল্ক নীতি লাগুর পর থেকেই গোটা বিশ্বে টালমাটাল পরিস্থিতি। একাধিক দেশের অর্থনৈতিক অবস্থা অস্থির। ভারতের উপরও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের লাগু করা শুল্ক নীতির প্রভাব পড়েছে। এর মাঝেই বিপাকে পড়লেন খোদ ট্রাম্প। আমেরিকার আদালতের তরফে জানানো হয়েছে এই নতুন শুল্ক নীতি বেআইনি। যদিও মার্কিন প্রেসিডেন্টের লাগু করা এই নতুন শুল্ক নীতির উপর এখনই স্থগিতাদেশ দেয়নি ওই আদালত। গতকাল, শুক্রবার(স্থানীয় সময়), আমেরিকার ফেডেরাল সার্কিটের আপিল আদালতে শুল্ক সংক্রান্ত বিষয়ে একটি মামলার শুনানি হয়েছে।

Advertisement

তাতে বলা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট শুল্ক নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন তা বেআইনি। মার্কিন প্রেসিডেন্ট নিজের কর্তৃত্বের সীমা অতিক্রম করে গিয়েছেন, বিভিন্ন দেশের উপর শুল্ক লাগু করতে গিয়ে। এই নতুন শুল্কনীতি নিয়ে ট্রাম্পের অবস্থাও জানতে চেয়েছে আদালত। সেই কারণেই আপাতত মার্কিন প্রেসিডেন্টের লাগু করা শুল্কে উপর স্থগিতাদেশ দেয়নি আমেরিকার ফেডেরাল সার্কিটের আপিল আদালত। যদিও এই পর্যবেক্ষণে খুশি নন ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘সমস্ত শুল্ক এখনও বহাল রয়েছে। আপিল আদালত জানিয়েছে আমাদের শুল্ক তুলে নেওয়া উচিত, যেটা ভুল। কিন্তু ওরাও জানে, শেষ পর্যন্ত আমেরিকা জিতবে। যদি এই শুল্ক কখনও তুলে নিতে হয়, তা হলে আমেরিকায় বিপর্যয় নেমে আসবে। আমরা অর্থনৈতিক ভাবে দুর্বল হয়ে পড়ব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ