Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ট্রাম্পের শুল্ক নীতিতে আর্থিক বৃদ্ধি ধাক্কা খেলেও মন্দার শঙ্কা নেই: আইএমএফ

ডোনাল্ড ট্রাম্পের ‘স্বেচ্ছাচারী’ শুল্কনীতির জেরে কক্ষচ্যুত হতে চলেছে বিশ্ব অর্থনীতি। ধাক্কা খাবে বৃদ্ধির চাকাও। সর্বশেষ পূর্বাভাসে এমনই আশঙ্কার কথা জানাল আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (আইএমএফ)। পাশাপাশি, মুদ্রাস্ফীতি মাথাচাড়া দেবে বলেও সতর্ক করে দিয়েছে তারা।

ট্রাম্পের শুল্ক নীতিতে আর্থিক বৃদ্ধি ধাক্কা খেলেও মন্দার শঙ্কা নেই: আইএমএফ
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন, ১৮ এপ্রিল: ডোনাল্ড ট্রাম্পের ‘স্বেচ্ছাচারী’ শুল্কনীতির জেরে কক্ষচ্যুত হতে চলেছে বিশ্ব অর্থনীতি। ধাক্কা খাবে বৃদ্ধির চাকাও। সর্বশেষ পূর্বাভাসে এমনই আশঙ্কার কথা জানাল আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (আইএমএফ)। পাশাপাশি, মুদ্রাস্ফীতি মাথাচাড়া দেবে বলেও সতর্ক করে দিয়েছে তারা।

Advertisement

এত আশঙ্কার মধ্যেও কিছুটা হলেও স্বস্তির বার্তা মিলেছে আইএমএফের পূর্বাভাসে। শুল্ক যুদ্ধের জেরে ৯ মাসের মধ্যে বিশ্বকে গ্রাস করতে চলেছে মন্দা। এর আগে এমনই আশঙ্কার কথা জানিয়েছিল গোল্ডম্যান স্যাক্স, এস অ্যান্ড পি, জে পি মরগ্যান, এইচএসবিসির মতো প্রথম সারির আন্তর্জাতিক আর্থিক উপদেষ্টা সংস্থাগুলি। সেই আশঙ্কার কথা খারিজ করে দিয়েছে আইএমএফ। তাদের মতে, আপাতত তেমন কিছুর সম্ভাবনা নেই।
গতকাল, বৃহস্পতিবার আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর  ক্রিস্টালিনা জর্জিভা বলেন, ট্রাম্প প্রশাসনের ক্রমাগত শুল্কের হার বৃদ্ধির ফলে বিশ্ব বাণিজ্যে এক অস্থিরতা সৃষ্টি হয়েছে। যার ফলশ্রুতিতে আর্থিক বৃদ্ধি ধাক্কা খাবে। তবে মন্দার আশঙ্কা নেই। 

Advertisement
সম্পর্কিত সংবাদ