Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

মোক্ষম স্থানে আঘাত, ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা প্রসঙ্গে মন্তব্য ট্রাম্পের

মোক্ষম স্থানে আঘাত, ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা প্রসঙ্গে মন্তব্য ট্রাম্পের
  • ২৩ জুন, ২০২৫ ১৭:০৬

ইরানের তিন পরমাণু কেন্দ্রে অত্যাধুনিক বি-২ স্পিরিট স্টিলথ বম্বার বিমান দিয়ে হামলা চালিয়েছে আমেরিকা। গত, শনিবার গভীর রাতে (ভারতীয় সময়) সেই হামলা চালানোর পরই ইরান বনাম ইজরায়েলের যুদ্ধ অন্য মাত্রা নিয়েছে। যদিও আমেরিকার হামলার জেরে বড় ক্ষয়ক্ষতি হয়নি বলেই দাবি করেছে ইরান। সেই দাবিকে খারিজ করে আজ, সোমবার সকালে(ভারতীয় সময়) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ‘মোক্ষম স্থানে আঘাত করেছি আমরা। ইরানের সবকটি পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে। উপগ্রহ চিত্রে তেমনটাই ধরা পড়ছে। ঠিক জায়গায় হামলা চালিয়েছি আমরা। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভূগর্ভে। ফোরদো পরমাণু কেন্দ্রের সাদা রংয়ের পরিকাঠামোটি মাটিতে মিশে গিয়েছে। এমনকী তার ছাদও মাটির নীচে। চারিদিক ধোঁয়ায় ভরে গিয়েছে। একদম সঠিক নিশানা।’

Advertisement
সম্পর্কিত সংবাদ