২০ অক্টোবর, ওয়াশিংটন: ফের রাশিয়ার তেল নিয়ে মাথাব্যথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারত রাশিয়ান তেল কেনা বন্ধ না করলে, চড়া হারে শুল্ক বজায় থাকবে বলে হুমকি দিলেন তিনি।
২০ অক্টোবর, ওয়াশিংটন: ফের রাশিয়ার তেল নিয়ে মাথাব্যথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ভারত রাশিয়ান তেল কেনা বন্ধ না করলে, চড়া হারে শুল্ক বজায় থাকবে বলে হুমকি দিলেন তিনি।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে তাকে আশ্বস্ত করেছেন যে নয়াদিল্লি রুশ তেলের আমদানি বন্ধ করবে। যদিও ভারতের বিদেশ মন্ত্রক ট্রাম্পের এই দাবি সরাসরি খারিজ করে দিয়েছে।
উল্লেখ্য বিষয় হল, এমন একটি সময়ে ট্রাম্প চড়া হারে শুল্ক আরোপের হুমকি দিচ্ছেন যখন ভারত-আমেরিকার মধ্যে শুল্ক নিয়ে কার্যত যুদ্ধ চলছে। ভারত থেকে টেক্সটাইল, ওষুধসহ কয়েকটি গুরুত্বপূর্ণ রপ্তানি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন ট্রাম্প। এরইমধ্যে তাঁর বক্তব্য, ভারত যদি রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখে, তাহলে এই চড়া হারে শুল্ক বহাল থাকবে, এমনকী তা বৃদ্ধিও পেতে পারে।