Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

হরমুজ খুলতে মিত্রশক্তির সাহায্য চাইলেন ট্রাম্প

দিন কয়েক আগেও ব্রিটেনের মতো মিত্র দেশগুলিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান যুদ্ধে আপনাদের সাহায্যের আর প্রয়োজন নেই।

হরমুজ খুলতে মিত্রশক্তির সাহায্য চাইলেন ট্রাম্প
  • ১৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: দিন কয়েক আগেও ব্রিটেনের মতো মিত্র দেশগুলিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান যুদ্ধে আপনাদের সাহায্যের আর প্রয়োজন নেই। যা করার আমেরিকা একাই করে ফেলেছে। কিন্তু এহেন দাবির পরেও হরমুজ প্রণালী উন্মুক্ত করতে পারেনি আমেরিকা। সেখান থেকে জাহাজ চলাচলে নৌবাহিনী পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন। তাতেও তেহরানকে টলানো যায়নি। এবার সুর নরম হল ট্রাম্পের। হরমুজ দিয়ে জাহাজ পারাপারে জন্য প্রতিটি মিত্র দেশের কাছে সামরিক সাহয্যের আবেদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, অনেক দেশ, বিশেষ করে যারা ইরানের হরমুজ প্রণালী বন্ধ করার প্রয়াসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করবে। প্রণালীটি খোলা ও নিরাপদ রাখার জন্য যুদ্ধজাহাজ পাঠাবে। তবে এদিনও তিনি দাবি করেছেন, ইরানের সামরিক শক্তি ১০০ শতাংশ ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে মেনে নিয়েছেন,  টুকটাক ড্রোন, মাইন বিস্ফোরণ বা মিসাইল হামলা তারা করতেই পারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ