Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

আমেরিকায় তৃতীয় বিশ্বের অভিবাসীদের আর প্রবেশ করতে দেওয়া হবে না, জানালেন ট্রাম্প

হোয়াইট হাউসের অদূরেই ওয়াশিংটন ডিসিতে আফগান নাগরিকের গুলিতে গুরুতর জখম হন দু’জন ন্যাশনাল গার্ডস।

আমেরিকায় তৃতীয় বিশ্বের অভিবাসীদের আর প্রবেশ করতে দেওয়া হবে না, জানালেন ট্রাম্প
  • ২৮ নভেম্বর, ২০২৫ ১১:১১
Prefer us on Google

ওয়াশিংটন, ২৮ নভেম্বর: হোয়াইট হাউসের অদূরেই ওয়াশিংটন ডিসিতে আফগান নাগরিকের গুলিতে গুরুতর জখম হন দু’জন ন্যাশনাল গার্ডস। যার মধ্যে মৃত্যু হয়েছে একজনের। তাঁর নাম সারাহ বেকস্টোর্ম। তাঁকেই প্রথমে গুলি করেছিল রহমানুল্লাহ লকনওয়াল।

Advertisement

সে নিজেও ন্যাশনাল গার্ডসদের প্রত্যাঘাতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গোটা বিষয়টি নিয়ে বেজায় ক্ষুব্ধ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিয়েছেন একগুচ্ছ পদক্ষেপ। আজ, শুক্রবার (ভারতীয় সময়) ট্রাম্প ঘোষণা করেছেন, ‘তৃতীয় বিশ্বের অভিবাসীদের আর মার্কিন মুলুকে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই বিধিনিষেধ দ্রুতই লাগু করা হবে। আমরা প্রযুক্তিগতভাবে যতই এগিয়ে যাই না কেন, অভিবাসনের কারণে সেই অগ্রগতি থমকে যাচ্ছে। বহু মানুষের জীবনযাত্রার মান নষ্ট হচ্ছে। সরকারের উপরে বোঝা হয়ে আছেন, দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন অভিবাসীদের নাগরিকত্ব বাতিল বা দেশ থেকে বহিষ্কার করা হবে।’ 

যার ফলে সিঁদুরে মেঘ দেখছে আমেরিকায় কর্মরত বা বসবাসকারী বহু ভারতীয়, আফ্রিকান সহ তৃতীয় বিশ্বের অভিবাসীরা। তবে তৃতীয় বিশ্বের কথা বললেও কোন কোন দেশের অভিবাসীদের মার্কিন মুলুকে আর প্রবেশ করতে দেওয়া হবে না, সেই বিষয়ে খোলসা করে কিছুই বলেননি ট্রাম্প। অপরদিকে আমেরিকায় গ্রিন কার্ডের ইন্টারভিউ চলাকালীন গ্রেফতারির খবর সামনে এসেছে। গত কয়েক সপ্তাহ ধরেই এই ঘটনা ঘটছে বলে দাবি একাধিক মার্কিন সংবাদমাধ্যমের।

সূত্রের খবর, গ্রিন কার্ডের জন্য ইন্টারভিউতে হাজির হচ্ছেন যে দম্পতিরা তাঁদের গ্রেফতার করা হচ্ছে। গ্রিন কার্ডের জন্য আবেদন করতে ফেডেরাল বিভাগে ইন্টারভিউ দিতে যাচ্ছেন অনেকেই। তাঁদের মধ্যে কারোর স্বামী মার্কিনি কিংবা কারোর স্ত্রী। অভিযোগ, ইন্টারভিউয়ের শেষে হাতে হাতকড়া পড়াচ্ছেন ফেডেরালের এজেন্টরা। যদিও কেন এই পদক্ষেপ করা হচ্ছে সেই বিষয়ে সঠিক উত্তর দেয়নি ট্রাম্প প্রশাসন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ