হিউস্টন: এবার হনুমানের মূর্তি নিয়ে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের নেতা। ‘হনুমানকে ভুয়ো হিন্দু দেবতা’ বলে উল্লেখ করলেন টেক্সাসের রিপাবলিকান নেতা আলেক্সজান্ডার ডানকান। তাঁর প্রশ্ন, খ্রিস্টান দেশে কেন ভুয়ো দেবতার মূর্তি থাকবে? তাঁর হিন্দু বিদ্বেষী মন্তব্য মোটেও ভালোভাবে নেননি আমেরিকার হিন্দু সম্প্রদায়। ডানকানের মন্তব্যকে ‘হিন্দু বিদ্বেষী ও উস্কানিমূলক’ বলে তোপ দেগেছে আমেরিকান হিন্দু ফাউন্ডেশন। তাঁর বিরুদ্ধে রিপাবলিকান নেতৃত্বের কাছে অভিযোগ জমা করেছে সংগঠনটি। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছেন বহু মানুষ। কেউ মনে করিয়ে দিয়েছেন, মার্কিন সংবিধান প্রত্যেক নাগরিকের নিজস্ব ধর্মপালনের স্বাধীনতা দিয়েছে।



