Bartaman Logo
১০ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ইদের দিন ‘ট্রাম্প’, ‘নেতানিয়াহু’ বলি হবে বাংলাদেশে

আর মাত্র কয়েকদিন পরেই ইদ। সেদিনই কাটা হবে ‘ডোনাল্ড ট্রাম্প’ আর ‘বেঞ্জামিন নেতানিয়াহু’কে। না, এরা কেউ মার্কিন প্রেসিডেন্ট বা ইজরায়েলের প্রধানমন্ত্রী নন।

ইদের দিন ‘ট্রাম্প’, ‘নেতানিয়াহু’ বলি হবে বাংলাদেশে
  • ১৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: আর মাত্র কয়েকদিন পরেই ইদ। সেদিনই কাটা হবে ‘ডোনাল্ড ট্রাম্প’ আর ‘বেঞ্জামিন নেতানিয়াহু’কে। না, এরা কেউ মার্কিন প্রেসিডেন্ট বা ইজরায়েলের প্রধানমন্ত্রী নন। বাংলাদেশের দুই আলবিনো মোষ। ফ্যাকাসে রংয়ের জন্যই তাদের এই নামে ডাকা শুরু করেছেন স্থানীয়রা। কেউ আবার ভালোবেসে ডোনাল্ড ট্রাম্প নামের মোষটির চুল আঁচড়ে দিয়েছেন। এখন রীতিমতো সেলিব্রিটির মর্যাদা পাচ্ছে দুই মোষ। তাদের দেখতে ভিড় হচ্ছে বিস্তর। ‘দি ইন্ডিপেনডেন্ট’-এর খবর, ট্রাম্প নামের মোষটির ওজন প্রায় ৭০০ কিলোগ্রাম। এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, ট্রাম্পের মতো দেখতে হলেও এই মোষটি অনেক নম্র এবং ভদ্র। মোষটিকে ছোট থেকে বড় করেছেন জিয়াউদ্দিন মৃধা। তিনি জানাচ্ছেন, অদ্ভুত দর্শন এই মোষটিকে ‘ডোনাল্ড ট্রাম্প’ নাম দেন তাঁর ভাই। ইদের আগে সেটিকে বিক্রি করা হয়েছে ঢাকার এক ব্যবসায়ীকে। তুলনায় নেতানিয়াহু অনেক বেশি বদ মেজাজি। নারায়ণগঞ্জের এই মোষটির ওজন সাড়ে ৭০০ কেজি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ