Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে পারেন ট্রাম্প

একাধিক বৈঠক, আলোচনা হয়েছে। লাভ হয়নি। প্রায় তিন বছর পরেও যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। সবপক্ষই ব্যর্থ হয়েছে যুদ্ধ থামাতে। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফের বৈঠক হতে পারে রুশ প্রেসিডেন্ট পুতিনের।

পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে পারেন ট্রাম্প
  • ১৮ অক্টোবর, ২০২৫ ১৭:১০
Prefer us on Google

ওয়াশিংটন: একাধিক বৈঠক, আলোচনা হয়েছে। লাভ হয়নি। প্রায় তিন বছর পরেও যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন। সবপক্ষই ব্যর্থ হয়েছে যুদ্ধ থামাতে। এই আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফের বৈঠক হতে পারে রুশ প্রেসিডেন্ট পুতিনের। মলিন জানিয়েছে, দু’সপ্তাহের মধ্যে এই দুই নেতার মধ্যে একটি শীর্ষ বৈঠক হতে পারে। ট্রাম্পও জানিয়েছেন, পুতিনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক করবেন তিনি। হাঙ্গেরির বুদাপেস্টে দুই রাষ্ট্রনেতার বৈঠক হওয়ার কথা। প্রধান ইস্যু— ইউক্রেন-রাশিয়া সংঘর্ষ থামানো। ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ-এ লিখেছেন, ‘পুতিন আমাকে ধন্যবাদ জানিয়েছেন মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানো নিয়ে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামানোর ক্ষেত্রেও এই বিষয়টি উপযোগী হবে।’  মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ও রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্টের বৈঠকের ব্যাপারে। এর আগে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে বৈঠক করেছিলেন ট্রাম্প। তা ফলপ্রসূ হয়নি। গত বৃহস্পতিবার পুতিনের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলেন ট্রাম্প। এদিকে, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি হোয়াইট হাউসে গিয়েছিলেন। সেখানে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হয় তাঁর। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে দু’জনের মধ্যে কথা হয়েছে বলে সূত্রের খবর। এর মাঝেই ফের ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিস্তীর্ণ এলাকায় ৩০০টিরও বেশি রুশ ড্রোন আছড়ে পড়ে। মধ্য ভিনিতসিয়া ও পোলতাভা অঞ্চলে হামলা চলে। একই সঙ্গে উত্তরে সুমি ও খারকিভ অঞ্চলেও হামলা চলেছে।  ফাইল চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ