Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

রাশিয়ার তেল কেনা কমাতেই ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক ভারতের উপর থেকে তুলে নিলেন ট্রাম্প

‘বন্ধু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কয়েকদিন আগেই ফোনে কথা বলে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করে ফেলেন ট্রাম্প।

রাশিয়ার তেল কেনা কমাতেই ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক ভারতের উপর থেকে তুলে নিলেন ট্রাম্প
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০২
Prefer us on Google

ওয়াশিংটন, ৭ ফেব্রুয়ারি: ‘বন্ধু’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কয়েকদিন আগেই ফোনে কথা বলে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করে ফেলেন ট্রাম্প। তবে বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানান, আর মাত্র কয়েকদিন লাগবে ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি সম্পর্কে পুরো তথ্য সামনে আসতে। এর মাঝেই শুক্রবার(স্থানীয় সময়) বড়ো ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের কথা মতো রাশিয়ার থেকে তেল কেনা কমাচ্ছে নয়াদিল্লি! তাই ভারতের উপর চাপানো অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক তুলে নিলেন ট্রাম্প। এই বিষয়ে একটি নির্দেশনামায় স্বাক্ষরও করেছেন ‘ডন’।

Advertisement

তাতে বলা হয়েছে, ‘রাশিয়া থেকে সরাসরি কিংবা ঘুরপথে তেল কেনা কমাতে প্রতিজ্ঞাবদ্ধ ভারত।’ নয়াদিল্লিও জানিয়েছে, আমেরিকা থেকে এবার ক্রয় করা হবে শক্তি সংক্রান্ত পণ্য। সূত্রের খবর, আজ, দুপুর ১২টা বেজে ১ মিনিট থেকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক উঠে যাবে ভারতের উপর থেকে। আপাতত নয়াদিল্লির উপরে ১৮ শতাংশ শুল্ক লাগু রয়েছে আমেরিকার। তবে দুই দেশের বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত তথ্য আসতে এখনও অনেকটা সময় লাগবে বলে জানা যাচ্ছে। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ