Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানকে পরমাণু অস্ত্র নিয়ে কড়া সতর্কবার্তা ট্রাম্পের

ফের পরমাণু সমৃদ্ধকরণের চেষ্টা চালালে হামলা হবে। ইরানকে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের। তাঁর হুমকি, ইরান যদি মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে পুনরায় পরমাণু সমৃদ্ধকরণের চেষ্টা করে, তাহলে কড়া ব্যবস্থা নেবে আমেরিকা।

ইরানকে পরমাণু অস্ত্র নিয়ে কড়া সতর্কবার্তা ট্রাম্পের
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ফের পরমাণু সমৃদ্ধকরণের চেষ্টা চালালে হামলা হবে। ইরানকে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের। তাঁর হুমকি, ইরান যদি মার্কিন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে পুনরায় পরমাণু সমৃদ্ধকরণের চেষ্টা করে, তাহলে কড়া ব্যবস্থা নেবে আমেরিকা। যদিও তাঁর অনুমান, মার্কিন হামলার পর নতুন করে ইরানের পক্ষে পরমাণু অস্ত্র তৈরি করা অসম্ভব। উল্লেখ্য, ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে পশ্চিম এশিয়ার যুদ্ধে জড়ায় আমেরিকা। রাষ্ট্রসঙ্ঘে হামলার বিষয়টা তুলে ধরে মার্কিন প্রতিনিধি জানিয়েছেন, ‘হামলার আসল উদ্দেশ্য ছিল ইরানের পরমাণু কর্মসূচিতে বাধা দেওয়া। সেই উদ্দেশ্য সফল হয়েছে।’ কিন্তু এ প্রসঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অন্য কথা বলছে। সেখানে দাবি করা হয়েছে, মার্কিন হামলায় ইরানের পরমাণু কেন্দ্রের মূল অংশ ক্ষতিগ্রস্ত হয়নি। ইরানের পরমাণু কর্মসূচি কয়েকমাস পিছিয়েছে মাত্র। যদিও ট্রাম্প সরাসরি এই দাবি নস্যাৎ করেছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ