Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

অ্যাসল্ট রাইফেল হাতে ছবি পোস্ট, ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

যুদ্ধবিরতির মধ্যেই ফের ইরানের বিরুদ্ধে সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই নিয়ে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন তিনি।

অ্যাসল্ট রাইফেল হাতে ছবি পোস্ট, ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
  • ৩০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: যুদ্ধবিরতির মধ্যেই ফের ইরানের বিরুদ্ধে সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এই নিয়ে ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেছেন তিনি। সেখানে চোখে কালো অ্যাভিয়েটর ও হাতে অ্যাসল্ট রাইফেল হাতে একটি ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট। নেপথ্যে যুদ্ধক্ষেত্র। ধ্বংসলীলার একের পর এক নিদর্শন। তাতে লেখা, ‘আর ভালো মানুষ হয়ে লাভ নেই।’ পাশেই আমেরিকার পতাকা। সেইসঙ্গে কড়া হুমকির সুরে তিনি লিখেছেন, ইরান আর তাদের ইচ্ছেমতো চলতে পারবে না। পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি কীভাবে করতে হয়, সেটা ওরা জানেই না। যত তাড়াতাড়ি ওরা সেটা বুঝবে, তত ভালো। এখানেই থামেননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন, কূটনৈতিক পথেই সমস্যার সমাধানের চেষ্টা হচ্ছে। তা সফল না হলে কঠোর পদক্ষেপ নেবে আমেরিকা।  পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমাতে ইরানকে ইতিমধ্যেই একাধিক প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। কিন্তু, আমেরিকার সিংহভাগ ‘শর্ত’ মানতে নারাজ তেহরান। এরমধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। কথাবার্তাও চলছে। কিন্তু, সমাধান সূত্র মিলছে না। তাতেই বেজায় চটেছেন ট্রাম্প। কূটনৈতিক আলোচনার পাশাপাশি, চেনা ঢঙে হুংকারও দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমান আবহে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।  

Advertisement
সম্পর্কিত সংবাদ