Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

বিদেশে প্রযোজিত সিনেমাগুলির উপর ১০০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

পণ্যের উপর শুল্ক চাপিয়ে গোটা বিশ্বের বাণিজ্যক্ষেত্রে অস্থির পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বিদেশে প্রযোজিত সিনেমাগুলির উপর ১০০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প
  • ৫ মে, ২০২৫ ১০:০৫
Prefer us on Google

ওয়াশিংটন, ৫ মে: পণ্যের উপর শুল্ক চাপিয়ে গোটা বিশ্বের বাণিজ্যক্ষেত্রে অস্থির পরিস্থিতির সৃষ্টি করে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি অনেক দেশ। চীনের উপর আবার অতিরিক্ত শুল্ক চাপিয়ে সংঘাত তীব্র করেছে ওয়াশিংটন। এবার বিনোদন ক্ষেত্রকেও চড়া শুল্কের আওতায় আনলেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প ঘোষণা করেছেন, আমেরিকার বাইরে যে কোনও দেশে প্রযোজিত সিনেমার উপর এবার থেকে ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে। যা ভারতের কাছেও বড় ধাক্কা বলে মনে করছেন অনেকে।

Advertisement

সূত্রের খবর, ট্রাম্পের নির্দেশের পর বিদেশি সিনেমাগুলি থেকে শুল্ক আদায়ের প্রক্রিয়া শুরু করে দিয়েছে আমেরিকার বাণিজ্য দপ্তর। আজ, সোমবার(ভারতীয় সময়) ট্রাম্প ঘোষণা করেন, ‘চলচ্চিত্র নির্মাতা এবং স্টুডিয়োগুলিকে আমেরিকা থেকে বাইরে নিয়ে যাওয়ার জন্য অন্যান্য দেশ প্রলোভন দেখাচ্ছে। হলিউড এখন বিধ্বস্ত হয়ে পড়ছে। আমেরিকার বিরুদ্ধে চক্রান্ত চলছে। বিভিন্ন দেশ একত্রে এই কাজ করছে। ফলে এটি আমেরিকার জাতীয় সুরক্ষার বিরুদ্ধে হুমকির সমান। আমি বাণিজ্য দপ্তরকে বলব, বিদেশে প্রযোজিত যে সমস্ত ছবি আমাদের দেশে আসছে, অবিলম্বে সেগুলির উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হোক।’

তবে মার্কিন প্রেসিডেন্টের এই নির্দেশের পর শুরু হয়েছে ধন্দ। শুল্কের আওতায় কারা আসবেন? বিদেশি প্রযোজনা সংস্থাগুলি নাকি মার্কিনি সংস্থা, যাঁরা বিদেশে গিয়ে ছবি বানাচ্ছেন। তাঁদের শুল্ক দিতে হবে? তা এখনও পরিষ্কার নয়। তবে ট্রাম্পের এই ঘোষণার পর ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে গোটা বিশ্বে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ