Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন নাগরিকদের মাথা পিছু কমপক্ষে ২০০০ ডলার করে দেওয়ার কথা ঘোষণা করলেন ট্রাম্প

আমেরিকানদের জন্য বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন নাগরিকদের মাথা পিছু কমপক্ষে ২০০০ ডলার করে দেওয়ার কথা ঘোষণা করলেন ট্রাম্প
  • ১০ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

ওয়াশিংটন, ১০ নভেম্বর: আমেরিকানদের জন্য বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (স্থানীয় সময়) তিনি জানিয়েছেন, আমেরিকান নাগরিকদের মাথা পিছু কমপক্ষে ২০০০ ডলার করে দেবে তাঁর প্রশাসন। তবে এই অর্থ উচ্চবিত্ত মার্কিন নাগরিকদের দেওয়া হবে না। নির্দিষ্ট কিছু নাগরিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে অর্থ। ট্রাম্পের নতুন শুল্ক নীতি নিয়ে ঘরে-বাইরে যখন চাপ বাড়ছে। তখনই এই বড় ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট। মার্কিন নাগরিকদের শুল্কের লভ্যাংশ থেকেই ২০০০ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৭৭ হাজার ২৯৫ টাকা) করে দেওয়ার কথা ঘোষণা করেছেন ট্রাম্প। তবে এই অর্থ দেওয়ার ক্ষেত্রে মার্কিন কংগ্রেসের সম্মতি লাগবে ট্রাম্পের।

Advertisement

নইলে সাধারণ নাগরিকদের মধ্যে এই আর্থিক অনুদান বন্টন করতে পারবেন না তিনি। তবে ট্রাম্পের এই পদক্ষেপে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ঠিক যখন আমেরিকার সুপ্রিম কোর্ট নতুন শুল্ক নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। আদৌ এই নীতির কোনও বৈধতা আছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে খোদ মার্কিন সুপ্রিম কোর্ট। যদিও নিজের লাগু করা নতুন শুল্ক নীতি নিয়ে ফৌ একবার ঢাক পিটিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘যাঁরা শুল্কের বিরুদ্ধে, তাঁরা আসলে বোকা। আমরা এখন বিশ্বের ধনীতম দেশ। সকলে আমাদের সবচেয়ে বেশি শ্রদ্ধা করে। দেশে মুদ্রাস্ফীতি প্রায় নেই। স্টক মার্কেটের মূল্যও নজির গড়েছে। আমরা কোটি কোটি টাকা নিচ্ছি, শীঘ্রই তা দিয়ে বিপুল ঋণ শোধ করব। আমেরিকায় প্রচুর বিনিয়োগ হচ্ছে। চারিদিকে থাকা বিভিন্ন কারখানা অনেক লাভ করছে। লভ্যাংশ থেকে অন্তত ২০০০ ডলার করে প্রত্যেককে দেওয়া হবে। মার্কিন মুলুকে ব্যবসা গতি পেয়েছে শুধুমাত্র শুল্ক লাগু করার জন্যই।’ 

সম্পর্কিত সংবাদ