Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতের উপর ২৫ শতাংশ, পাকিস্তানি পণ্যে ১৯ শতাংশ, নতুন শুল্ক নীতি ঘোষণা ট্রাম্পের

চূড়ান্ত সময়সীমা শেষের আগেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ট্রাম্প। আজ, শুক্রবার বিশ্বের প্রায় ৭০টির দেশের পণ্যের উপর পারস্পরিক শুল্ক লাগু করার কথা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারতের উপর ২৫ শতাংশ, পাকিস্তানি পণ্যে ১৯ শতাংশ, নতুন শুল্ক নীতি ঘোষণা ট্রাম্পের
  • ৩ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

ওয়াশিংটন, ১ আগস্ট: চূড়ান্ত সময়সীমা শেষের আগেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ট্রাম্প। আজ, শুক্রবার বিশ্বের প্রায় ৭০টির দেশের পণ্যের উপর পারস্পরিক শুল্ক লাগু করার কথা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সাতদিনের মধ্যে সেই দেশগুলি থেকে আমদানি করা পণ্যের উপর বসবে চড়া হারে এই শুল্ক। যদিও ট্রাম্পের নতুন শুল্ক নীতি লাগু করার চূড়ান্ত সময়সীমা আজ, শুক্রবার শেষ হচ্ছিল। তার আগেই একাধিক দেশের পণ্যের উপর চড়া হারে শুল্ক চাপানোর বিষয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছেন ট্রাম্প। সেই তালিকায় যেমন রয়েছে ভারত, পাকিস্তান, ইরাক ও সিরিয়ার মতো দেশ। আবার তাইওয়ান, ব্রাজিলের মতো কিছু দেশও রয়েছে।

Advertisement

তবে কানাডার উপর শুল্ক আরও বাড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ২৫ শতাংশ থেকে বাড়িয়ে কানাডার পণ্যের উপর শুল্ক ৩৫ শতাংশ করা হয়েছে ওয়াশিংটনের তরফে। জানা গিয়েছে, আগামী ৭ আগস্ট থেকে লাগু হবে এই নতুন শুল্ক। ভারতের উপর ঘোষণা মতো ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এছাড়াও তালিকায় রয়েছে- সিরিয়া- ৪১ শতাংশ, লাওস- ৪০ শতাংশ, মায়ানমার: ৪০ শতাংশ, সুইৎজারল্যান্ড- ৩৯ শতাংশ, সার্বিয়া- ৩৫ শতাংশ, ইরাক- ৩৫ শতাংশ, আলজিরিয়া- ৩০ শতাংশ, বসনিয়া ও হার্জেগোভিনা- ৩০ শতাংশ, লিবিয়া- ৩০ শতাংশ, দক্ষিণ আফ্রিকা- ৩০ শতাংশ, বাংলাদেশ- ২০ শতাংশ, পাকিস্তান- ১৯ শতাংশ, আফগানিস্তান- ১৫ শতাংশ, শ্রীলঙ্কা- ২০ শতাংশ, ভিয়েতনাম- ২০ শতাংশ, তাইওয়ান- ২০ শতাংশ। এছাড়াও তালিকাটি বেশ লম্বা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ