Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

হার্ভার্ড ইস্যু: ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত স্থগিত, অ্যাপলের বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্ক চাপানোর হুমকি

হার্ভার্ড ইস্যু: ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত স্থগিত, অ্যাপলের বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্ক চাপানোর হুমকি
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্রদের ভর্তি নিয়ে বিধিনিষেধ চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। শুক্রবার ট্রাম্প প্রশাসনের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মার্কিন আদালত সেই প্রশাসনিক সিদ্ধান্তে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। এর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান এম গার্বার জানিয়েছিলেন, সরকারের পদক্ষেপ একেবারে বেআইনি ও অযৌক্তিক। এর জেরে দেশের পাশাপাশি বাইরে থেকে আসা হাজার হাজার পড়ুয়ার ভবিষ্যত নষ্ট হয়ে যাবে। তাই এই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের নিন্দায় সরব চীনও। বৃহস্পতিবার ট্রাম্প সরকারের তরফে জানানো হয়, প্রশাসন প্রদত্ত শর্ত না মানলে আগামী শিক্ষাবর্ষে বিদেশ থেকে আর পড়ুয়াদের ভর্তি নিতে পারবে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এমনকী বর্তমানে যে বিদেশি পড়ুয়ারা রয়েছে, তাঁদেরও দ্রুত অন্যত্র ভর্তি হতে হবে। এরপরই শুক্রবার আদালতে গেল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

Advertisement

শুধু হার্ভার্ডই নয়, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংঘাত চলছে টিম কুকের অ্যাপলেরও। আইফোন তৈরি নিয়ে এখনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সংস্থার মধ্যে তরজা জারি রয়েছে। নির্মাণকারী সংস্থাকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকায় যে আইফোন বিক্রি করা হবে, তা দেশের মধ্যেই তৈরি করতে হবে। তাহলে কোনও সমস্যা হবে না। ভারত বা অন্য কোনও দেশে অ্যাপলের সামগ্রী তৈরি করলে বিপাকে পড়তে হবে। এক্ষেত্রে অন্য দেশে তৈরি জিনিস আমেরিকায় বিক্রি করলে অন্তত ২৫ শতাংশ শুল্ক চাপানো হবে। এর আগেই ভারতে অ্যাপলের জিনিস তৈরি না করার পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। যদিও শুরু থেকেই ভারতের উপর ভরসা রেখেছে টিম কুকের সংস্থা। অ্যাপলের আধিকারিকদের তরফে জানানো হয়েছে, ভারতে অ্যাপলের সামগ্রী তৈরি ও বিনিয়োগ সংক্রান্ত পরিকল্পনা আগের মতো একই রয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ