Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

পিকআপ ভ্যানে ধাক্কা মারল ট্রাক, মৃত্যু ৮ জনের, জখম একাধিক

বাংলাদেশের সিলেটে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৮ জনের। আহত আরও ১২ জন। আজ, রবিবার ভোর ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকা সংলগ্ন ব্রিজের কাছে।

পিকআপ ভ্যানে ধাক্কা মারল ট্রাক, মৃত্যু ৮ জনের, জখম একাধিক
  • ৫ মে, ২০২৬ ১৫:০৫
Prefer us on Google

ঢাকা, ৩ মে: বাংলাদেশের সিলেটে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৮ জনের। আহত আরও ১২ জন। আজ, রবিবার ভোর ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকা সংলগ্ন ব্রিজের কাছে। সে দেশের পুলিশ জানিয়েছে, একটি পিকআপ ভ্যানে করে তাঁরা সুনামগঞ্জে কাজের জন্য যাচ্ছিলেন। এরপর আচমকাই উল্টোদিক থেকে আসা একটি কাঁঠাল বোঝাই ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। অকুস্থলেই ৪ জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আরও চারজনকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

মৃতদের মধ্যে চারজন হলেন- মুন্নি, সুরুজ আলি, মহম্মদ বদরুল এবং মহম্মদ ফরিদুল। বাকি চারজনের নাম-পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। হতাহতরা অধিকাংশ সিলেট, সুনামগঞ্জ এবং দিরাইয়ের বাসিন্দা। দক্ষিণ সুরমা থানার ওসি মহম্মদ আশরাফুজ্জামান জানান, দুর্ঘটনাটি ঠিক কী ভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। যান্ত্রিক গোলযোগ না কী চালক ঘুমিয়ে পড়েছিলেন সেই বিষয়টিও জানার চেষ্টা করা হচ্ছে, শুরু হয়েছে তদন্ত। অন্যদিকে, মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে তাঁদের পরিজনদেরও। 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ