নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তারাতলায় রাস্তার ধারে ঝোপের ভিতর থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পেল পুলিস। সূত্রের খবর, চিকিৎসকরা জানিয়েছেন, খুন হননি ওই মহিলা। তাঁর দেহে আঘাতের কোনও চিহ্ন নেই। তদন্তকারীরা চোখের দেখায় মৃতের গলায় যে আঘাত লক্ষ্য করেছিলেন, তা আদতে দেহ পচে যাওয়ার জন্য ঘটেছিল। তবে এখনও তাঁর পরিচয় জানতে পারেনি পুলিস। মৃতের বয়স ৫৫ থেকে ৬০-এর মধ্যে হতে পারে।



