নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক যুবকের। সোমবার শেওড়াফুড়ি ও বৈদ্যবাটি স্টেশনের মাঝে ওই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল ১০টা নাগাদ ব্যান্ডেলগামী লোকাল ট্রেন থেকে পড়ে যান এক যুবক। ট্রেন চলে যাওয়ার পরে তাঁকে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শেওড়াফুলি জিআরপি জানিয়েছে, সোমবার রাত পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। সম্ভবত, ট্রেনের দরজার পাশে ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তার জেরেই ছিটকে পড়েন তিনি।



