Bartaman Logo
২৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পিছিয়ে পড়েও তিন পয়েন্ট পেল তুরস্ক

তুরস্ক পিছিয়ে পড়েও আমেরিকাকে ৩-২ হারিয়ে তিন পয়েন্ট পেল। আর্দা গুলেরের জয়সূচক গোলের ফলে ম্যাচে উত্তেজনা ছিল চরম। বিস্তারিত পড়ুন।

পিছিয়ে পড়েও তিন পয়েন্ট পেল তুরস্ক
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তুরস্ক-৩ : আমেরিকা-২               প্যারাগুয়ে-০ : অস্ট্রেলিয়া-০

Advertisement

লস এঞ্জেলস: টানা দুই হারে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল। তবে শুক্রবার পিছিয়ে পড়েও আমেরিকাকে হারাল তুরস্ক। লস এঞ্জেলস স্টেডিয়ামে ৩-২ ব্যবধানে জয়ের পর মাথা উঁচু করে দেশে ফিরবেন আর্দা গুলেররা। তবে হারের পরও গ্রুপ ডি-এর শীর্ষে থেকে পরের রাউন্ডে গেল পোচেত্তিনোর আমেরিকা (৬ পয়েন্ট)। দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে নক-আউটে যথাক্রমে অস্ট্রেলিয়া (৪ পয়েন্ট) ও প্যারাগুয়ে (৪ পয়েন্ট)। সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে এই দুই দল গোলশূন্য ড্র করেছে। আর টেবিলের তলানিতে থেকে বিদায় নিল তুরস্ক (৩ পয়েন্ট)।
শুক্রবার লস এঞ্জেলসে শুরু থেকে আক্রমণ এবং প্রতি-আক্রমণে খেলা জমে ওঠে। তৃতীয় মিনিটেই অস্টন ট্রাস্টির গোলে এগিয়ে যায় আমেরিকা (১-০)। তবে লিড দীর্ঘস্থায়ী হয়নি। ১০ মিনিটেই তুরস্ককে সমতায় ফেরান আর্দা গুলের (১-১)। এই পর্বে ম্যাচে তুর্কিদেরই দাপট ছিল। ৩১ মিনিটে বারিস ইলমাজ এগিয়ে দেন তুরস্ককে। তবে ৪৯ মিনিটে সেবাস্তিয়ান ২-২ করেন। শেষ হাসি হাসেন অবশ্য গুলেররাই। সংযোজিত সময়ে জয়সূচক গোল কান আইহান (৩-২)।

Advertisement
সম্পর্কিত সংবাদ