Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

দীপিকার ছবি ছিনিয়ে নিলেন তৃপ্তি!

ফের একবার প্রভাসের নায়িকা হচ্ছেন তৃপ্তি। শনিবার অভিনেত্রী নিজেই এই সুখবর জানিয়েছেন।  ‘অ্যানিমেল’-এর পর আবারও সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে আসছেন তিনি। সিনেমাটির নাম ‘স্পিরিট’।

দীপিকার ছবি ছিনিয়ে নিলেন তৃপ্তি!
  • ২৫ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

ফের একবার প্রভাসের নায়িকা হচ্ছেন তৃপ্তি। শনিবার অভিনেত্রী নিজেই এই সুখবর জানিয়েছেন।  ‘অ্যানিমেল’-এর পর আবারও সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে আসছেন তিনি। সিনেমাটির নাম ‘স্পিরিট’। আসলে এই সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করার কথা ছিল  দীপিকা পাডুকোনের। কিন্তু একাধিক  বিষয়ে মতের অমিল হওয়ায় বাদ পড়েছেন তিনি। ছবিটির অফার এসেছে তৃপ্তি দিমরির কাছে। আর তা লুফে নিয়েছেন অভিনেত্রী।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সিনেমাটির বাজেট রয়েছে ৪০০ কোটি। নতুন করে আর কোনও পরিবর্তন না হলে, সিনেপ্রেমীরা ফের এই জুটিকে বড় পর্দায় দেখতে পাবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ