Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছাব্বিশের ভোটযুদ্ধে সামাজিক মাধ্যমে বিজেপির মিথ্যাচার রুখতে নতুন লড়াই, শপথ তৃণমূলের

ছাব্বিশের ভোটযুদ্ধে সামাজিক মাধ্যমে বিজেপির মিথ্যাচার রুখতে নতুন লড়াই, শপথ তৃণমূলের
  • ২৪ মার্চ, ২০২৫ ১৫:২৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামাজিক মাধ্যমকে ব্যবহার করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাংলার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার করবে বিজেপি। এই খবর পেয়েছে তৃণমূল। কীভাবে বিজেপির মিথ্যা-অপপ্রচারের জবাব দেওয়া হবে, তার রণকৌশল নির্দিষ্ট হল রবিবারের বৈঠকে। তৃণমূল মনোভাবাপন্ন কর্মী-সমর্থকদের সর্ববৃহৎ সোশ্যাল মিডিয়া সংগঠনের কনক্লেভে সিদ্ধান্ত নেওয়া হল, এক ইঞ্চিও জমি ছাড়া হবে না বিজেপিকে। তথ্য, পরিসংখ্যান, ছবি, ভিডিও দিয়ে লাগাতার প্রচার চালানো হবে। 

Advertisement

‘ফিয়ারলেস এআইটিসি মেম্বারর্স’ বা ফ্যাম হল তৃণমূল কর্মী-সমর্থকদের নিয়ে তৈরি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। রবিবার গাঙ্গুলি বাগান কলতান কমিউনিটি হলে ফ্যামের পক্ষ থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি রণকৌশল বৈঠক ডাকা হয়েছিল। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী, কলকাতা পুরসভার তৃণমূলের মুখ্য সচেতক বাপ্পাদিত্য দাশগুপ্ত প্রমুখ হাজির ছিলেন। মূলত ভোট এলেই বিজেপি বিভাজনের রাজনীতি করে, এই অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে তোলা হয়েছে। ছাব্বিশের বিধানসভা ভোটেও ধর্মকে প্রাধান্য দিয়ে ভোট বাক্সে ফায়দা তোলার চেষ্টা বিজেপি করবে বলে নানা মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে। সেখানেই তৃণমূলের বক্তব্য, একতা ও উন্নয়নের বাংলার ছবি তুলে ধরে বিজেপিকে জবাব দেওয়া হবে। স্নেহাশিস চক্রবর্তীর বক্তব্য, কেন্দ্রের সরকার ধারাবাহিকভাবে বাংলাকে বঞ্চনা করে চলেছে। তার সঙ্গে বিজেপির চলছে বাংলাকে কালিমালিপ্ত করার প্রয়াস। ছব্বিশের বিধানসভা ভোট যত এগিয়ে আসবে তত, বিজেপির মিথ্যা আর অপ্রচার বাড়বে। এর জবাব মিটিং, মিছিলের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও দেওয়া হবে। সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথায়, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। কিন্তু আগের ভোটগুলিতে দেখা গিয়েছে বিজেপি সোশ্যাল মিডিয়ায় ফেক ভিডিও, ছবি দিয়ে বাংলার নামে অপপ্রচার করেছে। ছাব্বিশের ভোটেও তারা তা করবে। তাই আমাদের এখন থেকে সজাগ ও সতর্ক থাকার পালা শুরু। 
এই সূত্র ধরেই তৃণমূলের আইটি ও সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, সন্দেশখালি, আর জি কর নিয়ে বিজেপির মিথ্যাচার সবাই দেখেছে। ছাব্বিশের ভোটে নিজেদের অস্বিস্ত টিকিয়ে রাখতে বিজেপির চক্রান্ত আরও বাড়বে। তার জন্য ফেক প্রোফাইল তৈরি করেছে বিজেপি। সব চক্রান্তের খোলস আমাদের উন্মোচন করতেই হবে।
এদিনের কর্মসূচিতে ছিলেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। ফ্যামের পক্ষ থেকে সৌরভ দাস জানিয়েছেন, রাজ্যজুড়ে তৃণমূলের হয়ে প্রচারে নামছে আমাদের টিম।

Advertisement
সম্পর্কিত সংবাদ