Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসত ২ নং ব্লকে তৃণমূলের ছাত্রনেতার মন্তব্যে বিতর্ক

সভাপতি কে হবেন, তা নিয়ে কাজিয়া অব্যাহত বারাসত ২ নং ব্লক তৃণমূলে। সেই দ্বন্দ্বের আবহে নতুন মাত্রা যোগ করল দলের স্থানীয় ছাত্র সংগঠনের সভাপতির মন্তব্য।

বারাসত ২ নং ব্লকে তৃণমূলের ছাত্রনেতার মন্তব্যে বিতর্ক
  • ৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সভাপতি কে হবেন, তা নিয়ে কাজিয়া অব্যাহত বারাসত ২ নং ব্লক তৃণমূলে। সেই দ্বন্দ্বের আবহে নতুন মাত্রা যোগ করল দলের স্থানীয় ছাত্র সংগঠনের সভাপতির মন্তব্য। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিস্ফোরক পোস্ট এই ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাফুজার রহমান। তিনি লিখেছেন, ‘কোনও দালালের চোখ দিয়ে না দেখে গ্রাসরুট থেকে খোঁজ নিন। কোনও অযোগ্য ব্যক্তি টাকার বিনিময়ে এই ব্লকের দায়িত্ব পেলে বিরোধীরা আবার মায়েদের কোল শূন্য করবে। আমরা চাই না আর কোনও কর্মীকে হারাতে। চাই যোগ্য, শিক্ষিত, সৎ, নিষ্ঠাবান, কর্মীদের সহযোগী, বিরোধীদের চক্ষুশূল এমন একজন সভাপতি।’ পরে তাঁর এই ফেসবুক পোস্টের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমি ২০২২ সাল থেকে ব্লকে ছাত্র সংগঠনের দায়িত্বে। দলের নিচুতলার কর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে তাঁদের মতামতটাই আমি ফেসবুকে লিখেছি।’ এ প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘ব্লকে কে সভাপতি হবেন, তা ঠিক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই কে কী পোস্ট করল, তা নিয়ে দল চিন্তিত নয়।’ প্রসঙ্গত, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বারাসত ২ নম্বর ব্লক তৃণমূলের শক্তঘাঁটি। তবুও ব্লক সভাপতি না থাকায় সাংগঠনিক দুর্বলতা তৈরি হচ্ছে বলে মত দলের নিচুতলার কর্মীদের। এই অবস্থায় সভাপতি কে হবেন, তা নিয়ে কাজিয়া তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ