Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আর জি করের প্রসঙ্গ টেনে বিজেপিকে তোপ তৃণমূলের

ডাবল ইঞ্জিন রাজ্য মহারাষ্ট্রে পুলিশ অফিসারের ধর্ষণের জেরে মহিলা চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস।

আর জি করের প্রসঙ্গ টেনে বিজেপিকে তোপ তৃণমূলের
  • ২৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই ও নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডাবল ইঞ্জিন রাজ্য মহারাষ্ট্রে পুলিশ অফিসারের ধর্ষণের জেরে মহিলা চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ শুক্রবার বলেন, ‘বাংলা নিয়ে যে বিজেপি নেতারা কুৎসা করেন, তাঁরা মহারাষ্ট্রের দিকে তাকান। আর জি করের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। কিন্তু মহারাষ্ট্রের ঘটনায় দেখা গেল, পুলিশের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ। বিজেপি নেতাদের বলছি, আগে নিজেদের রাজ্য সামলান।’ বিজেপি শাসিত মহারাষ্ট্রের সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকের এই পরিণতিতে ক্ষুব্ধ তাঁর পরিবারের সদস্যরাও। মৃত চিকিৎসকের এক তুতো ভাই শুক্রবার বিস্ফোরক অভিযোগ করেছেন। তাঁর দাবি, দু’বছর আগে মেডিকেল অফিসার হিসেবে ওই হাসপাতালে যোগ দিয়েছিলেন চিকিৎসক। ফিটনেস ও ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরির জন্য তাঁর উপর প্রবল চাপ তৈরি করতেন অফিসাররা। এমনকি রোগী হাসপাতালে উপস্থিত না থাকলেও চাপের মুখে ভুয়ো ফিটনেস সার্টিফিকেট লিখে দিতে হত। মৃতার পরিবারের দাবি, সাসপেন্ড নয়, অভিযুক্ত অফিসারদের এখনই বহিষ্কার করে তাঁদের ফাঁসি দিতে হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ