Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / রাজ্য

ভোটের মুখে দিনহাটায় তৃণমূলে ঘরওয়াপসি, প্রচারে এগিয়ে থাকতে শুরু দেওয়াল লিখন

বিধানসভা নির্বাচনের আগে ঘর গোছাচ্ছে তৃণমূল কংগ্রেস। দলত্যাগী নেতাদের অনেককেই ঘরে ফেরাচ্ছে তারা।

ভোটের মুখে দিনহাটায় তৃণমূলে ঘরওয়াপসি, প্রচারে এগিয়ে থাকতে শুরু দেওয়াল লিখন
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দিনহাটা: বিধানসভা নির্বাচনের আগে ঘর গোছাচ্ছে তৃণমূল কংগ্রেস। দলত্যাগী নেতাদের অনেককেই ঘরে ফেরাচ্ছে তারা। কিছুদিন আগেই বিজেপি ছেড়ে ঘরে ফিরেছে বড় শাসকদল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তাপস দাস। একই পথে তৃণমূলে এলেন ব্লকের প্রাক্তন যুব সভাপতি সুকুমার রায়। বুধবার মন্ত্রী উদয়ন গুহর বাড়িতে আসেন তিনি। মন্ত্রীর হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করেন। সুকুমারের দলবদলে প্রভাব পড়বে না বলে দাবি করেছে বিজেপি। অন্যদিকে, নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে দিনহাটা বিধানসভায় দেওয়াল লিখনও শুরু করেছে তৃণমূল। ২০২৪ সালের লোকসভা ভোটের প্রাক্কালে তৃণমূল ছেড়েছিলেন একাধিক নেতা। লোকসভা নির্বাচনে জোর ধাক্কা খায় বিজেপি। পরাজিত হন অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক।তারপর কার্যত খোলা মাঠেই একাই খেলছে তৃণমূল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে পুরনো নেতাদের অনেকেই দলে ফিরছেন।

Advertisement

 
তৃণমূলে ঘরওয়াপসি প্রাক্তন যুব ব্লক সভাপতি সুকুমার রায় বলেন, বিজেপিতে যোগদান ভুল সিদ্ধান্ত ছিল। এলাকার উন্নয়নের জন্য আবার তৃণমূলে ফিরে এলাম। বিজেপি কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় বলেন, রাষ্ট্রবাদী মানুষেরা বিজেপি ত্যাগ করবে না। চব্বিশের লোকসভা ভোটের আগে কিছু সুবিধাবাদী মানুষ বিজেপিতে এসেছিল। তারা আবার দলবদল করছে। বিজেপির তাতে কিছু যায় আসে না। অন্যদিকে, এদিন থেকে দিনহাটা বিধানসভায় ভিলেজ-২’তে দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল। দিনহাটা-১(বি) মহিলা ব্লক তৃণমূল সভানেত্রী ডালিয়া চক্রবর্তী বলেন, বিধানসভার প্রচার শুরু হল এদিন থেকেই। দলীয় প্রার্থীর নাম ঘোষণা না হলেও দেওয়াল লিখন শুরু করলাম আমরা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ