Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পিএফ খেলাপিদের তথ্য যেন চাপা না থাকে, স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের প্রশ্ন তুলল তৃণমূল

পিএফ বাবদ কর্মচারীর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। অথচ তা জমা পড়ছে না। একাধিক বেসরকারি সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। এই অবস্থায় পিএফ খেলাপিদের সম্পর্কে কোনও তথ্য বা কাগজপত্র রাজ্য সরকারের কাছে দেওয়া হচ্ছে না, এমন তথ্যও সামনে এসেছে।

পিএফ খেলাপিদের তথ্য যেন চাপা না থাকে, স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের প্রশ্ন তুলল তৃণমূল
  • ১৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিএফ বাবদ কর্মচারীর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। অথচ তা জমা পড়ছে না। একাধিক বেসরকারি সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। এই অবস্থায় পিএফ খেলাপিদের সম্পর্কে কোনও তথ্য বা কাগজপত্র রাজ্য সরকারের কাছে দেওয়া হচ্ছে না, এমন তথ্যও সামনে এসেছে। কাগজপত্র রাজ্য সরকার ও প্রশাসনকে দেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেত। এই অবস্থায় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সম্পর্কিত সবদিক আগামী দিনে পর্যবেক্ষণ ও পর্যালোচনার স্তরে আসতে চলেছে। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংসদের শ্রম বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে। আগামী এক বছর যে বিষয়গুলির উপর সর্বাধিক আলোচনা করে রিপোর্ট দেবে কমিটি, তাতে উল্লেখযোগ্যভাবে পিএফ খেলাপি সম্পর্কিত বিষয় থাকবে। 

Advertisement

বুধবার সংসদের লেবার স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে কোন কোন বিষয় কমিটি পর্যালোচনা করবে, তার একটি তালিকা তৈরি হয়েছে। দিল্লি সূত্রে খবর, ওই তালিকায় রয়েছে পিএফ খেলাপিদের সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়ার প্রসঙ্গ। অন্যদিকে, চাকরি ছেড়ে দেওয়া বা চলে যাওয়ার পরে এক বছর ধরে কোনও ব্যক্তি কর্মহীন থাকলে তারপর তিনি পিএফের গচ্ছিত আমানত তুলতে পারবেন। সম্প্রতি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে দু’মাস কর্মহীন থাকার পরে প্রভিডেন্ট ফান্ডে গচ্ছিত অর্থ তুলে নেওয়া যেত। এছাড়াও পেনশন ফান্ডে গচ্ছিত অর্থ পুরো তুলে নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। এই বিষয়টি এদিন শ্রম বিষয় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে আলোচনা হয়েছে। জানা গিয়েছে, তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দিয়েছেন, ওই সিদ্ধান্ত আদৌ কতটা বাস্তবমুখী তা নিয়ে স্ট্যান্ডিং কমিটি রিপোর্ট দিতে পারে। 
অন্যদিকে, এদিনের বৈঠকে চা-শ্রমিকদের ইএসআইয়ের আওতাভুক্ত করার দাবি তুলেছে তৃণমূল। সেই বিষয়টিও আগামী দিনে পর্যালোচনা করবে লেবার স্ট্যান্ডিং কমিটি।

Advertisement
সম্পর্কিত সংবাদ