Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বীরভূমের কঙ্কালীতলায় তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

রাতভর নিখোঁজ থাকার পর আজ, রবিবার মৃতদেহ উদ্ধার হল তৃণমূল নেতার।

বীরভূমের কঙ্কালীতলায় তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
  • ১৪ ডিসেম্বর, ২০২৫ ১৭:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: রাতভর নিখোঁজ থাকার পর আজ, রবিবার মৃতদেহ উদ্ধার হল তৃণমূল নেতার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের শান্তিনিকেতন থানার কঙ্কালীতলায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মদন লোহার। বয়স ৫০ বছর। শান্তিনিকেতন থানার অন্তর্গত কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের ধোল্টিকুড়ির প্রাক্তন বুথ সভাপতি ছিলেন তিনি।

Advertisement

আজ, রবিবার সকালে গ্রামের মাঝ মাঠ থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো  হয়েছে। খুন নাকি অন্য কারণে মৃত্যু! তা তদন্ত করে দেখছে পুলিশ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ