Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বীরভূমে খুন তৃণমূল নেতা!

বীরভূমে খুন তৃণমূল নেতা!
  • ১৩ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

ফের তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগ উঠল। এবার বীরভূমের সাঁইথিয়ার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষকে গুলি করে খুনের অভিযোগ উঠল! পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম পীযূষ ঘোষ(৪২)। সূত্রের খবর, তিনি শ্রীনিধিপুরের তৃণমূলের অঞ্চল সভাপতি পদেও ছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গতকাল, শনিবার গভীর রাতে কেউ বা কারা তাঁকে ফোন করে বাড়ির বাইরে ডেকেছিল। এরপর বাড়ি সংলগ্ন একটি মোড়ে ওই তৃণমূল নেতার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে খুনের কারণ কী তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিস। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ