Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল নেতা হত্যা মামলা: বিরূপ সাক্ষী কনস্টেবল

পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা হত্যা মামলায় সোমবার রাজ্য পুলিসের এক কনস্টেবল আদালতে সাক্ষ্য দিতে এসে বেঁকে বসলেন।

তৃণমূল নেতা হত্যা মামলা: বিরূপ সাক্ষী কনস্টেবল
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা হত্যা মামলায় সোমবার রাজ্য পুলিসের এক কনস্টেবল আদালতে সাক্ষ্য দিতে এসে বেঁকে বসলেন। তাঁকে ‘বিরূপ সাক্ষী’ হিসেবে ঘোষণা করা হয়। মামলার বিশেষ সরকারি কৌঁসুলি গণেশ মাইতি জানান, এদিন কলকাতার বিচারভবনের মুখ্য বিচারক সুকুমার রায়ের এজলাসে ওই সাক্ষী বলেন, ঘটনার বিষয়ে তাঁর কিছুই মনে নেই। এমনকী, তিনি পাঁশকুড়া থানায় যে বিভাগে কর্মরত ছিলেন, সেই বিষয়টিও অস্বীকার করেন। এরপরই সরকার পক্ষ থেকে তাঁকে ‘বিরূপ সাক্ষী’ ঘোষণা করে জেরা শুরু করে। এদিনই তাঁর সাক্ষ্য শেষ হয়। বিচারক আগামী ১১জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ