Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতি খুনে গ্রেপ্তার তৃণমূল নেতা

পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপির বুথ সভাপতি খুনে গ্রেপ্তার তৃণমূল নেতা
  • ২৪ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞ্যাকে খুনের ঘটনায় তৃণমূলের বাকচা অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরাকে গ্রেপ্তার করল এনআইএ। পূর্ব মেদিনীপুরের ময়নার গোড়ামহালের বুথ সভাপতি ছিলেন বিজয়কৃষ্ণ।  ২০২৩ সালের ১মে খুন হন তিনি। সেই খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার পায় এনআইএ। তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর থেকেই বেপাত্তা ছিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি মনোরঞ্জন হাজরা সহ বেশ কয়েকজন নেতা-কর্মী। তাঁদের বিরুদ্ধে হুলিয়াও জারি হয়েছিল। খুনের ঘটনার দু’বছর বাদে অবশেষে এনআইএ গ্রেপ্তার করেছে মনোরঞ্জনকে। এখনও বেশ কয়েকজন বেপাত্তা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ