Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

অগ্নিমিত্রার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস তৃণমূলের

সংখ্যালঘু সংক্রান্ত বিষয় নিয়ে মন্তব্যের জের, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস তৃণমূলের...

অগ্নিমিত্রার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস তৃণমূলের
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:০২
Prefer us on Google

সংখ্যালঘু সংক্রান্ত বিষয় নিয়ে মন্তব্যের জের, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস তৃণমূলের পরিষদীয় দলের। অগ্নিমিত্রার বিরুদ্ধে কড়া শাস্তির আবেদন। তৃণমূলের আনা নোটিস গ্রহণ করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে নির্দেশ পরে জানাবেন বলে উল্লেখ করেন তিনি। তৃণমূল বিধায়কদের অভিযোগ, গতকাল, শুক্রবার বিধানসভায় রাজ্য বাজেট নিয়ে বক্তব্য রাখার সময় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ‘ক্রিমিনাল’ বলেছেন অগ্নিমিত্রা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ