Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

এসআইআর আবহে জেলা কো-অর্ডিনেটর পদ তৃণমূলের

এসআইআর আবহে জেলা কো-অর্ডিনেটর পদ তৃণমূলের
  • ২৯ ডিসেম্বর, ২০২৫ ২২:১২
Prefer us on Google

জেলা কো-অর্ডিনেটর পদ তৈরি করল তৃণমূল। গত ২৬ ডিসেম্বর দলের বৈঠকে এই নয়া পদ তৈরির কথা জানানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে। সেদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই পদ সৃষ্টি করা হয়েছে। সেইমতো আজ, সোমবার ঘোষণা করা হল কারা কারা হচ্ছেন জেলা কো-অর্ডিনেটর। এর আগে তৃণমূলে পর্যবেক্ষক পদ ছিল। পরে তা উঠে যায়। ফের নতুন পদ কো-অর্ডিনেটর তৈরি করা হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়ায় দলের কর্মসূচির পর্যবেক্ষণ ও নজরদারি করবেন কো-অর্ডিনেটররা। তৃণমূল সূত্রে খবর, মূলত দলে সক্রিয় নেতাদেরই এই দায়িত্বে আনা হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ