রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর সংক্রান্ত একাধিক অভিযোগ সামনে এসেছে। এনিয়ে আজ দুপুরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে তৃণমূলের প্রতিনিধি দল। এই দলে থাকবেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ পার্থ ভৌমিক ও সাংসদ বাপি হালদার।



