Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোট ময়দানে নামার আগে মাতৃআরাধনা তৃণমূল প্রার্থীর

রাজনীতির কড়া লড়াই, প্রচারের তীব্র উত্তাপ সবকিছুর বাইরে হঠাৎই উঠে এল এক অন্য ছবি, এক মানবিক মুহূর্ত। জলপাইগুড়ি আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস ভোটযুদ্ধের ময়দানে নামার আগে বেছে নিলেন মাতৃআরাধনার পথ।

ভোট ময়দানে নামার আগে মাতৃআরাধনা তৃণমূল প্রার্থীর
  • ২০ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজনীতির কড়া লড়াই, প্রচারের তীব্র উত্তাপ সবকিছুর বাইরে হঠাৎই উঠে এল এক অন্য ছবি, এক মানবিক মুহূর্ত। জলপাইগুড়ি আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাস ভোটযুদ্ধের ময়দানে নামার আগে বেছে নিলেন মাতৃআরাধনার পথ।

Advertisement

শুক্রবার, সকালে বারোপেটিয়ার নিজ বাসভবনে নিজের মাকে পুজো করলেন ছেলে তথা আগামী বিধানসভা নির্বাচনের প্রার্থী কৃষ্ণ দাস। অশীতিপর মা ইরারানি দাস (৮৭), যিনি বয়সের জেরে এখন সেইভাবে হাঁটাচলা করতে অক্ষম, তাঁকে সযত্নে সামনে হুইলচেয়ারে বসিয়ে রাখেন ছেলে। তারপর শুরু হয় পুজো নতুন গামছা পেতে, ফুল আর ভোগ দিয়ে সাজানো আসন। যেমনটা কোনও ঠাকুর পুজোর সময় করা হয়ে থাকে।

রাজনীতির কঠিন বাস্তবতার মাঝেও এই দৃশ্য যেন অন্য এক গল্প বলে একজন প্রার্থীর নয়, একজন সন্তানের। উপস্থিত দলের কর্মী-সমর্থকরা এই মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়েন। সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে প্রশংসার সুর। 

মায়ের আশীর্বাদ নিয়ে জনগণের দরবারে পা রাখলেন কৃষ্ণ দাস। এখন রাজনৈতিক লড়াই যতই তীব্র হোক, এই মাতৃভক্তির ছবি ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে মানুষের মনে।

Advertisement
সম্পর্কিত সংবাদ