Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নদীয়ার কালীগঞ্জ বিধানসভার উপ নির্বাচনে ৪৯ হাজার ৭৫৫ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ

নদীয়ার কালীগঞ্জ বিধানসভার উপ নির্বাচনে ৪৯ হাজার ৭৫৫ ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ।

নদীয়ার কালীগঞ্জ বিধানসভার উপ নির্বাচনে ৪৯ হাজার ৭৫৫ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ
  • ২৩ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: বাবার মার্জিনকে ছাপিয়ে গেল কন্যা। নদীয়ার কালীগঞ্জ বিধানসভার উপ নির্বাচনে ৪৯ হাজার ৭৫৫ ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ। ২৩ রাউন্ড গণনার শেষে ১ লক্ষ ২ হাজার ১৭৯ ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী। বিজেপি পেয়েছে ৫২ হাজার ৪২৪ ভোট। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী পেয়েছেন ২৮ হাজার ২৬২ ভোট। ১৯তম রাউন্ডের শেষেই তৃণমূল কংগ্রেস প্রার্থী ৫১ হাজার ৩৩৪ ভোটে এগিয়ে ছিল। কিন্তু ২০ ও ২২ নম্বর রাউন্ডে বেশ কিছুটা লিড নিয়ে নেয় বিজেপি। যার ফলে সর্বশেষ জয়ের মার্জিন হয়ে দাঁড়ায় ৪৯ হাজার ৭৫৫ ভোট। গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে প্রায় ৩৩ হাজার ভোটে লিড নিয়েছিল।

Advertisement

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদের বাবা প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ প্রায় ৪৭ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। লোকসভা ও বিধানসভা নির্বাচনের নিরিখে বিজেপির ভোট কমেছে। লোকসভা নির্বাচনে বিজেপি ৬৩ হাজার ২৪৫ এবং বিধানসভা নির্বাচনে ৬৪ হাজার ৭০৯ ভোট পেয়েছিল। কিন্তু উপ নির্বাচনে দেখা যাচ্ছে বিজেপির প্রাপ্য ভোট ৫২ হাজার ৪২৪। এই উপ নির্বাচনে মোট ১ লক্ষ ৮৫ হাজার ৩৬৫ ভোট পোল হয়েছিল। আর কালীগঞ্জে জয়ের পর আপ্লুত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সে তিনি লেখেন, ‘কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ