Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

রাজগঞ্জে মাদ্রাসায় পরিচালন কমিটির নির্বাচনে জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা

জলপাইগুড়ির রাজগঞ্জে মাদ্রাসায় পরিচালন কমিটির নির্বাচনে জয়ী তৃণমূল। ছটি আসনের সবকটিতেই জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা

রাজগঞ্জে মাদ্রাসায় পরিচালন কমিটির নির্বাচনে জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা
  • ২৪ আগস্ট, ২০২৫ ২০:০৮

জলপাইগুড়ির রাজগঞ্জে মাদ্রাসায় পরিচালন কমিটির নির্বাচনে জয়ী তৃণমূল। ছটি আসনের সবকটিতেই জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, সিপিএম, কংগ্রেস ও বিজেপি অলিখিতভাবে জোট বেঁধেছিল। তবুও তৃণমূলের প্রার্থীদের হারাতে পারেনি। আট বছর পর রাজগঞ্জের সন্ন্যাসীকাটা পঞ্চায়েতের বালাবাড়ি এক্রামিয়া মাদ্রাসায় জয়ী হল তৃণমূল। ওই মাদ্রাসায় ভোট গ্রহণ ঘিরে আজ, রবিবার বেশ উত্তেজনা ছিল। অশান্তি এড়াতে প্রচুর পুলিস মোতায়েন করা হয়। মোট ভোটার ছিলেন ২১৬ জন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূলের প্রার্থীরা জয়ী হন। যদিও ভোটের ফল ঘোষণার পর উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিসকে লাঠিচার্জও করতে হয় বলে অভিযোগ। যদিও তা অস্বীকার করেছে পুলিস। 

Advertisement

 

সম্পর্কিত সংবাদ