Bartaman Logo
৯ জুন, ২০২৬

রাস্তার মাঝে গাছ, পাটনা-গয়া রোড যেন মরণফাঁদ

ভিডিও গেমে এমনটা প্রায়ই দেখা যায়। হঠাৎ সামনে পড়া বাধা টপকে যেতে হয় খেলোয়াড়দের। হার্ডল টপকাতে পারলে আরও পয়েন্ট, সামনে এগিয়ে যাওয়ার ছাড়পত্র।

রাস্তার মাঝে গাছ, পাটনা-গয়া রোড যেন মরণফাঁদ
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: ভিডিও গেমে এমনটা প্রায়ই দেখা যায়। হঠাৎ সামনে পড়া বাধা টপকে যেতে হয় খেলোয়াড়দের। হার্ডল টপকাতে পারলে আরও পয়েন্ট, সামনে এগিয়ে যাওয়ার ছাড়পত্র। ব্যর্থ হলে গেম থেকে আউট। তবে বিহারের জেহানাবাদ জেলার রাস্তা হার মানাবে সেই সব ভিডিও গেমকেও। এ যেন মরণফাঁদ! পাটনা-গয়া মেন রোডের এই অংশে পিচ রাস্তার মধ্যেই ইতস্তত ছড়িয়ে রয়েছে বড় বড় গাছ। কয়েকটি গাছের মধ্যে ব্যবধান এতটাই কম যে সেগুলিকে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার সাধ্য হবে না কোনও দক্ষ গাড়ি চালকেরও। ইতিমধ্যে বেশ কয়েকটি ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। এরপরই টনক নড়েছে প্রশাসনের। তবে গাছগুলি কেটে ফেলার কোনও উদ্যোগ এখনও নজরে পড়েনি।

Advertisement

সূত্রের খবর, ১০০ কোটি টাকা ব্যয়ে পাটনা-গয়া রোডে ৭.৪৮ কিলোমিটার রাস্তা চওড়া করার উদ্যোগ নেয় প্রশাসন। এর জন্য বনদপ্তরের অনুমতি চাওয়া হয়। সেই আর্জি খারিজ করে উল্টে ১৪ হেক্টর জমির জন্য ক্ষতিপূরণ চাওয়া হয় বনদপ্তরের তরফে। ফলে বিষয়টি নিয়ে আর উচ্চবাচ্য করেনি জেলা প্রশাসন। গাছগুলিকে রাস্তার মাঝে রেখে দিয়েই রাস্তা নির্মাণ করা হয়। সম্প্রতি সেই কাজ সম্পূর্ণ হয়েছে। আর তারপর রাস্তায় যান চলাচল শুরু হতেই চক্ষু চড়কগাছ সকলের। গাছগুলি সারিবদ্ধভাবে না থাকায় দুর্ঘটনার সম্ভাবনা যথেষ্ট। অনেকেই এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। একজন এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘কোনও পরিকল্পনা নেই। ব্যবহারিক জ্ঞানও নেই। করদাতাদের অর্থের আরও একটি অপব্যয়ের ঘটনা।’ ছবি: সমাজমাধ্যম

Advertisement
সম্পর্কিত সংবাদ