Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বৃক্ষরোপণ, ৫ মহিলাকে সংবর্ধনা

নাসিমা বেগম, সাহানা বেগম, তনুজা বেগম, কল্পনা সামন্ত, গুলসাহানারা বেগমরা বিশ্ব উষ্ণায়নের প্রভাবে পৃথিবীর কি ক্ষতি হচ্ছে জানেন না।

বৃক্ষরোপণ, ৫ মহিলাকে সংবর্ধনা
  • ৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: নাসিমা বেগম, সাহানা বেগম, তনুজা বেগম, কল্পনা সামন্ত, গুলসাহানারা বেগমরা বিশ্ব উষ্ণায়নের প্রভাবে পৃথিবীর কি ক্ষতি হচ্ছে জানেন না। তবে তাঁরা বাস্তব অভিজ্ঞতা থেকে জানেন, বাড়ির আশপাশে গাছ বসালে পরিবেশ ঠান্ডা থাকে। প্রতিবেশীদের ফল খাওয়ালে তাঁরা খুশি হয়। জ্বালানির জন্য কাঠও সহজে সংগ্রহ করা যায়। এর ফলে জ্বালানির খরচ বাঁচে। বিষয়টি জানেন বলে গত কয়েকবছর ধরে বাগনান মহিলা বিকাশ স্বনির্ভর দলের নাসিমা, সাহানা, কল্পনারা বাড়ির পাশে ফাঁকা জায়গায় গাছ বসিয়ে বাগান তৈরি করছেন। তাদের এই কাজ এলাকা সবুজ করছে। গ্রামকে দূষণমুক্ত করতে ভূমিকা নিচ্ছে। বিশ্ব পরিবেশ দিবসের আবহে এই পাঁচ মহিলাকে ‘পরিবেশ কল্যাণী’ সম্মান জ্ঞাপন করল বাগনান মহিলা বিকাশ। জানা গিয়েছে, ১৯৯৬ সালে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয় এখানে। বর্তমানে মহিলা বিকাশের প্রায় ১০ হাজার সদস্যের বাগানে দু’লক্ষের মতো গাছ রয়েছে। সংগঠনের অন্যতম কর্ণধার বিপ্লব ঘোষ জানান, বাগানগুলি অক্সিজেনের ভাণ্ডার। কার্বন ডাই অক্সাইড শোষনের ক্ষেত্র। তবে শুধু গাছ বসালেই হবে না। যত্ন করে বাঁচিয়ে বড় করেও তুলতে হবে। সে কাজ আমাদের সংগঠনের মহিলারা করে দেখাচ্ছেন। তাঁদের উৎসাহ দিতে গত বছর থেকে মহিলা বিকাশ পরিবেশ কল্যাণী সম্মান দিচ্ছে। সম্মান প্রাপক পাঁচ মহিলার বক্তব্য, রোজই মনে হয় নতুন গাছ রোপণ করি। তা করলে আমরা সকলে শান্তিতে থাকতে পারব। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ