Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বৃক্ষরোপণ ও বর্ষামঙ্গল

২২ শ্রাবণ বাঙালির মন ভারাক্রান্ত হওয়ার দিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। সেই আবহে কবি স্মরণের আয়োজন করেছিল সল্টলেক নর্তনালয়।

বৃক্ষরোপণ ও বর্ষামঙ্গল
  • ১৭ আগস্ট, ২০২৫ ১৮:০৮

২২ শ্রাবণ বাঙালির মন ভারাক্রান্ত হওয়ার দিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। সেই আবহে কবি স্মরণের আয়োজন করেছিল সল্টলেক নর্তনালয়। তাদের উদ্যোগে সম্প্রতি আয়োজিত হয়েছিল বৃক্ষরোপণ উৎসব ও বর্ষামঙ্গল। ১৯২৮ সালে কবি শান্তিনিকেতনে যেভাবে প্রকৃতি পুজো করে বৃক্ষদেবীর আরাধনা করেছিলেন, এখানেও সে ভাবে বৃক্ষ পুজোর আয়োজন করা হয় সল্টলেকের ইজেডসিসি-র ঐক্যতানে। বৃক্ষদেবীকে জল নিবেদন করেন বিশিষ্ট মণিপুরী নৃত্যশিল্পী কলাবতী দেবী, নৃত্যশিল্পী প্রীতি প্যাটেল ও নৃত্যশিল্পী তথা নর্তনালয়ের কর্ণধার সোমা রায়। 

Advertisement

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বর্ষা বন্দনা। বিভিন্ন নৃত্য শিক্ষা কেন্দ্রের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। নাদব্রহ্ম ‘বজ্র মানিক দিয়ে গাঁথা’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। মালশ্রীর নিবেদন ছিল ‘এসো শ্যামল সুন্দর’। শান্তিনিকেতন ডান্স অ্যাকাডেমি ‘ধরনীর গগনের মিলনের ছন্দে’ গানে নৃত্য পরিবেশন করে। নৃত্য উপাসনার পরিবেশনায় ছিল ‘আজ বারি ঝরে ঝরো ঝরো’। আয়োজক সংস্থার নিবেদন ছিল ‘পথিক মেঘের দল জোটে ওই’। বর্ষা বন্দনার প্রতিটি নৃত্য প্রশংসিত হয়।

সম্পর্কিত সংবাদ