Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নিষেধাজ্ঞা না মেনে সমুদ্রে পাড়ি, মাছ সহ আটক ট্রলার

মাছ সহ একটি ট্রলার আটক করল মৎস্য দপ্তর ও নামখানা থানা। ওই ট্রলারে থাকা সব মাছ নিলাম করা হয়েছে।

নিষেধাজ্ঞা না মেনে সমুদ্রে পাড়ি, মাছ  সহ আটক ট্রলার
  • ১৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: মাছ সহ একটি ট্রলার আটক করল মৎস্য দপ্তর ও নামখানা থানা। ওই ট্রলারে থাকা সব মাছ নিলাম করা হয়েছে। জানা গিয়েছে, সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কয়েকটি ট্রলার মাছ ধরার জন্য গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। বেআইনিভাবে ওই ট্রলারগুলি মাছ ধরে নিয়ে এসে বাজারে বিক্রি করছিল। গত সাতদিন আগে এফ বি পারমিতা নামে একটি ট্রলার মাছ ধরার জন্য সমুদ্রে পাড়ি দিয়েছিল। ওই ট্রলারটি মাছ ধরে নিয়ে এসে শনিবার হরিপুরের একটি খালে দাঁড়িয়ে ছিল। অন্য মৎস্যজীবীরা বিষয়টি জানতে পেরে মৎস্য দপ্তর ও থানাকে খবর দেয়। এরপরই মৎস্য দপ্তরের আধিকারিক ও পুলিশ এসে ট্রলারটিকে আটক করে। ট্রলারটিতে প্রায় ১১৫০ কেজি মাছ ছিল। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, ‘আরও কয়েকটি ট্রলার একই রকমের কাজ করেছে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ