Bartaman Logo
৯ জুন, ২০২৬

পুনেতে যানজটে আটক পরিবহণমন্ত্রী গাদকারি, ফিরতে হল মাঝপথ থেকেই

যানজটে আটকে স্বয়ং কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি। দীর্ঘক্ষণ আটকে থাকার পর চরম বিরক্ত হয়ে মাঝপথেই ফিরে আসেন তিনি।

পুনেতে যানজটে আটক পরিবহণমন্ত্রী গাদকারি, ফিরতে হল মাঝপথ থেকেই
  • ২৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পুনে: যানজটে আটকে স্বয়ং কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গাদকারি। দীর্ঘক্ষণ আটকে থাকার পর চরম বিরক্ত হয়ে মাঝপথেই ফিরে আসেন তিনি। সোমবার মহারাষ্ট্রে পুনেতে এমনই দুর্ভোগের শিকার হতে হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীকে। পুনের শানিওয়ার এলাকায় যানজটের সমস্যা নতুন কিছু নয়। এনিয়ে নিত্যযাত্রীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে সরকারকে। সমস্যার সমাধানে সেখানে চার লেনের একটি ভূগর্ভস্থ টানেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার সকালে সেখানে পরিদর্শনে যাওয়ার কথা ছিল গাদকারির। সকাল সাড়ে ১১টা নাগাদ প্রবল বৃষ্টির মধ্যে বিমানবন্দর থেকে সোজা শানিওয়ারের উদ্দেশে রওনা দেন মন্ত্রী। স্থানীয় বিধায়ক হেমন্ত রোশনও তাঁর সঙ্গে ছিলেন। কিন্তু রাস্তাতেই বিপত্তি। প্রবল যানজটে আটকে পড়েন মন্ত্রী। এক ঘণ্টার বেশি অপেক্ষা করার পর তিনি ফিরে আসেন। যার জেরে বাতিল হয় অনুষ্ঠান। তাঁর অনুষ্ঠান বাতিল হওয়ায় হতাশ স্থানীয় বিজেপির কর্মীরাও।

Advertisement
সম্পর্কিত সংবাদ