Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

শিয়ালদহ-বজবজ শাখায় দেরিতে চলছে ট্রেন

মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় শিয়ালদহ-বজবজ শাখায় দেরিতে চলছে ট্রেন। আজ, বুধবার সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ বজবজ ও নুঙ্গি...

শিয়ালদহ-বজবজ শাখায় দেরিতে চলছে ট্রেন
  • ৮ অক্টোবর, ২০২৫ ১৬:১০
Prefer us on Google

মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় শিয়ালদহ-বজবজ শাখায় দেরিতে চলছে ট্রেন। আজ, বুধবার সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ বজবজ ও নুঙ্গি স্টেশনের মাঝে আপ লাইনে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। এই ঘটনার জেরে ওই সময়ে বজবজ থেকে নুঙ্গিগামী আপ ট্রেনটি ২০ মিনিট থমকে ছিল। এছাড়াও বজবজগামী ডাউন লাইনে একটি ট্রেন নুঙ্গি স্টেশনে পৌঁছতেই ঘুরিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কিন্তু সকালের ব্যস্ত সময়ে পরিষেবায় ব্যাঘাত ঘটায় এখনও বেশ কিছুক্ষণ লেটে চলছে লোকাল ট্রেনগুলি।    

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ