Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিসকর্মীদের সন্তানের জন্য প্রশিক্ষণ কেন্দ্র

পুলিসের পরিবারের ছেলেমেয়েদের পিএসসি পরীক্ষার উপযুক্ত প্রশিক্ষণ দিতে আলাদা একটি ট্রেনিং সেন্টার করতে চায় রাজ্য ও কলকাতা পুলিসের স্টেট ওয়েলফেয়ার কমিটি।

পুলিসকর্মীদের সন্তানের জন্য প্রশিক্ষণ কেন্দ্র
  • ১২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিসের পরিবারের ছেলেমেয়েদের পিএসসি পরীক্ষার উপযুক্ত প্রশিক্ষণ দিতে আলাদা একটি ট্রেনিং সেন্টার করতে চায় রাজ্য ও কলকাতা পুলিসের স্টেট ওয়েলফেয়ার কমিটি। তাঁদের পরিবারের সন্তানরা যাতে আরও বেশি করে সরকারি চাকরিতে আসতে পারেন, তার জন্যই এই উদ্যোগ। তাই এ সংক্রান্ত একটি প্রস্তাব নবান্নে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে তাদের তরফে। যেসব পুলিসকর্মীর ছেলেমেয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছে, তাঁদের উৎসাহদান অনুষ্ঠানে এসে শুক্রবার একথা জানিয়েছেন ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। সেই সঙ্গে পুলিসের আবাসন সমস্যা সমাধানেও তাঁরা উদ্যোগ নিচ্ছেন বলে জানিয়েছেন। ভেঙে পড়া আবাসনগুলি মেরামতির পাশাপাশি সুরক্ষার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এদিনের অনুষ্ঠানে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজ্য পুলিসের স্টেট ওয়েলফেয়ার কমিটির কনভেনর বিজিতাশ্ব রাউত সহ অনেকেই উপস্থিত ছিলেন। ৩২৫ জন কৃতী ছাত্রছাত্রীকে এদিন পুরস্কার প্রদান করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ