মালগাড়ি খারাপের জেরে বজবজ শাখায় প্রায় এক-দেড় ঘণ্টা বন্ধ রইল ট্রেন চলাচল। আজ, বুধবার দুপুর ১২টা ৩০ মিনিটে বজবজ ও নুঙ্গি স্টেশনের মাঝে বাটা মোড়ের কাছে রেললাইনের উপর একটি মালগাড়ি খারাপ হয়ে যায়। যার ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বজবজ শাখায়। দীর্ঘক্ষণ পর মালগাড়িটি সাড়াই করা হয়। তারপরেই সেটি রওনা দিলে বজবজ শাখায় ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু দীর্ঘক্ষণ ট্রেন পরিষেবা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।



