জলপাইগুড়িতে তিস্তা নদীর উপর সেতুতে আচমকা বিকল হয়ে যায় ট্রেন। ওই অবস্থায় নিজের জীবন বিপন্ন করে হামাগুড়ি দিয়ে ট্রেনের নীচে চলে যান সহকারী চালক। নিজেই ইঞ্জিনের ত্রুটি সারান। এই কাজ করতে তাঁর প্রায় ৪৫ মিনিট সময় লাগে। তারপর ফের চলতে শুরু করে ট্রেন। আজ, রবিবার ঘটনাটি ঘটে ১৫৭০৪ ডাউন নিউ বঙ্গাইগাঁও এনজেপি বিজি প্যাসেঞ্জার ট্রেনে। সহকারী চালকের ট্রেনের নীচে হামাগুড়ি দিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান। রেলের কর্তারা এই বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি।



