Bartaman Logo
৯ জুন, ২০২৬

ন্যূনতম বিশ্রাম মিলছে না, আন্দোলনে ট্রেনচালকরা

দিনে ১৬ ঘণ্টার বিশ্রাম। সপ্তাহে অন্তত ৩০ ঘণ্টার কর্মবিরতির সুযোগ। আইনে থাকলেও ট্রেন চালকদের ন্যূনতম বিশ্রামের সময় পর্যন্ত দিচ্ছে না সরকার।

ন্যূনতম বিশ্রাম মিলছে না, আন্দোলনে ট্রেনচালকরা
  • ২৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিনে ১৬ ঘণ্টার বিশ্রাম। সপ্তাহে অন্তত ৩০ ঘণ্টার কর্মবিরতির সুযোগ। আইনে থাকলেও ট্রেন চালকদের ন্যূনতম বিশ্রামের সময় পর্যন্ত দিচ্ছে না সরকার। দেশব্যাপী ৩৯ হাজার লোকো পাইলটের শূন্যপদে নিয়োগ না করে অমানবিক পরিশ্রম করানো হচ্ছে ট্রেন চালকদের দিয়ে। শনিবার দিল্লিতে এক সমাবেশে এহেন অভিযোগে সরব হলেন লোকো পাইলটরা। বললেন, ট্রেন চালকদের ‘এক্সপ্লয়েট’ করা হচ্ছে। এদিন দিল্লিতে এক সমাবেশে অংশ নেন ‘অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনে’র সদস্যরা। সেখানেই তাঁরা অভিযোগ করেন, ট্রেন চালকদের পর্যাপ্ত বিশ্রাম দেওয়ার নিদান রয়েছে রেলের আইনেই। এরই পাশাপাশি এব্যাপারে আদালতেরও স্পষ্ট নির্দেশিকা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও লোকো পাইলটদের বিশ্রামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে না। ছুটি চাইলে বিভাগীয় তদন্তের ভয় দেখানো হচ্ছে। ট্রেন চালকদের অভিযোগ, এমনকি ডিজিসিএ’ও পাইলটদের পর্যাপ্ত ছুটির ব্যাপারে বিজ্ঞপ্তি দিয়েছে। ট্রেন চালকরা যদি ডিউটি শেষে ঠিকমতো বিশ্রামই না পান, তাহলে রেলের যাত্রী সুরক্ষা নিয়েও আশঙ্কা থাকে। এব্যাপারে আগামীতে লোকো পাইলটরা বড়ো আন্দোলনের পথেও হাঁটতে পারেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ