Bartaman Logo
৯ জুন, ২০২৬

গাড়ির চাকা বদলানোর সময় মর্মান্তিক দুর্ঘটনা ত্রিপুরায়, পুলিসকর্মী সহ মৃত ৪

ত্রিপুরায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। বুধবার রাত আনুমানিক ১২টা নাগাদ চিরাকুটিতে এই দুর্ঘটনা ঘটেছে।

গাড়ির চাকা বদলানোর সময় মর্মান্তিক দুর্ঘটনা ত্রিপুরায়, পুলিসকর্মী সহ মৃত ৪
  • ৩১ জুলাই, ২০২৫ ১০:০৭
Prefer us on Google

৩১ জুলাই, আগরতলা: ত্রিপুরায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। বুধবার রাত আনুমানিক ১২টা নাগাদ চিরাকুটিতে এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, কুমারঘাটের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি  দাঁড়িয়ে থাকা পুলিসের গাড়িকে সজোরে ধাক্কা মারার ফলেই ঘটেছে মর্মান্তিক পরিণতি।

Advertisement

মৃতদের মধ্যে রয়েছেন ভগবাননগর এলাকার সাজাদ আলি (চালক ও গাড়ির মালিক), আক্তার আলি ও বনবীর শব্দকর। অপরজন টিএসআর কর্মী মিলন দেববর্মা, যাঁর বাড়ি খোয়াই জেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিসের গাড়ির একটি চাকা খারাপ হওয়ায় টিএসআর জওয়ানরা তা পাল্টাচ্ছিলেন। সেই সময় দ্রুতগতিতে ধেয়ে আসা গাড়িটি প্রথমে মিলন দেববর্মাকে ধাক্কা মারে এবং পরে পুলিসের গাড়ির ওপর আছড়ে পড়ে।

আহতদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চারজনকেই মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয়দের একাংশের দাবি, এত রাতে গাড়িটি কেন এত দ্রুতগতিতে চলছিল, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। গাড়িটি কোনও অবৈধ কার্যকলাপে যুক্ত ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি উঠেছে।

সম্পর্কিত সংবাদ